৩ মার্চ ২০১৩ - ১৮:২৬

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আজ ৩ মার্চ থেকে ধীরে ধীরে তুলে নেয়া হবে।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আজ ৩ মার্চ থেকে ধীরে ধীরে তুলে নেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, “ইরানের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আজ থেকে আমরা ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠে যেতে দেখব।” তিনি আজ (রোববার) সাংবাদিকদের এ কথা জানান।

সালেহি বলেন, “গত বছর শত্রুরা দাবি করেছিল নিষেধাজ্ঞা তাদের পক্ষে যাচ্ছে কিন্তু এখন তারাই স্বীকার করছে ইরান-বিরোধী নিষেধাজ্ঞার কারণে তেহরান তেমন কোনো সমস্যায় পড়েনি।”

তিনি আরো বলেন, “শত্রুরা ইরান-বিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে একশ’ ডলার বিনিয়োগ করলে সেখান থেকে রিটার্ন পেয়েছে ১০ ডলার।”

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফায় তেহরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।#রেডিও তেহরান